📢 Ad

বিজেপির দেওয়াল লিখন কে কেন্দ্র করে উত্তেজনা জগৎবল্লভপুরে

Howrah, West Bengal, India, West Bengal
637 views • April 5, 2026
জগৎবল্লভপুরে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, বিজেপি বুথ সভাপতির উপর হামলার অভিযোগ। বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছ জগৎবল্লভপুরে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, বিজেপি বুথ সভাপতির উপর হামলার অভিযোগ। বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে রাজ্যে। আর সেই নির্বাচনের প্রস্তুতিকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে দেওয়াল লিখন ও প্রচারের জোরদার কাজ। কিন্তু এই দেওয়াল লিখনকেই কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলো হাওড়ার জগৎবল্লভপুরে। অভিযোগ, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ১১৮ নম্বর বুথে বিজেপির দেওয়াল লিখনের কাজ চলছিল। সেই সময় বিজেপির বুথ সভাপতি নিজে ২-৩ জনকে সঙ্গে নিয়ে দেওয়াল লিখছিলেন। হঠাৎই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ব্যাচারাম বোস ও তাঁর সঙ্গী শ্যাম পোড়েল প্রায় ৬-৭ জনকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে বাধা দেন বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই এলাকায় অন্য কোনো দল দেওয়াল লিখতে পারবে না বলে জানিয়ে তাঁদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। কিল, চড় ও ঘুসিতে আহত হন এক যুবক। তাঁকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জগৎবল্লভপুরের বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেস জানে তারা এই নির্বাচনে জিততে পারবে না, তাই এই ধরনের আক্রমণের পথ বেছে নিচ্ছে। তবে এইভাবে আক্রমণ করে জেতা সম্ভব নয়।” পাশাপাশি তিনি জানান, এই ঘটনার বিরুদ্ধে আইনি পথে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর চ্যাটার্জী সহ অভিযুক্তদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান। #bjpnews #election2026 #jbpnewsbangla #banglanews #bengalinews #latestnews #bjpvstmc #tmcvsbjp

Comments (0)