📢 Ad
🚩 Report Video
জগৎবল্লভপুরে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা
Howrah, West Bengal, India, West Bengal
394 views •
April 12, 2026
জগৎবল্লভপুরে রাজনৈতিক উত্তেজনা, বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের
জগৎবল্লভপুরে রাজনৈতিক উত্তেজনা, বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের হাঁটাল এলাকায় শনিবার সকালে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় বিজেপির পতাকা পোড়ানোকে ঘিরে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে তুলেছে বিজেপি।
জানা গিয়েছে, শনিবার ওই এলাকায় প্রচারে যাওয়ার কথা ছিল বিজেপি প্রার্থী অনুপম ঘোষের। তার আগে শুক্রবার রাতে দলীয় কর্মীরা গোটা হাঁটাল চত্বর বিজেপির পতাকায় সাজিয়ে তোলেন। কিন্তু শনিবার সকালে দেখা যায়, লাগানো একাধিক পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ তোলেন। তার দাবি, “কদিন আগেই পাতিহাল এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপির এক বুথ সভাপতিকে মারধর করা হয়েছিল। এখন আবার পতাকা পুড়িয়ে দেওয়া হল। এই ধরনের ঘটনায় প্রমাণ হচ্ছে গণতন্ত্র বিপন্ন হচ্ছে।”
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করতে এমন অভিযোগ তুলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও, বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।
এলাকার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে, যা আসন্ন নির্বাচনের আগে নতুন করে চিন্তার কারণ হয়ে উঠছে।
#politicalnews #bjpvstmc #election2026 #jbpnewsbangla
Comments (0)
Please login to leave a comment.