📢 Ad
🚩 Report Video
ভোট কেন্দ্রের অদূরেই বোমাবাজি, আতঙ্কিত ভোটাররা
Boxnagar, bheluarchar, tripura, Tripura
351 views •
April 12, 2026
ভোট কেন্দ্রের সামনে বোমা নিক্ষেপ! উত্তপ্ত ত্রিপুরা বক্সনগর ভেলুয়ারচর এবং দয়ালহরি পাড়া ! আতঙ্কে ভোটাররা !
রবিবার
ভোট কেন্দ্রের সামনে বোমা নিক্ষেপ! উত্তপ্ত ত্রিপুরা বক্সনগর ভেলুয়ারচর এবং দয়ালহরি পাড়া ! আতঙ্কে ভোটাররা !
রবিবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভোট চলাকালীন বোমাবাজির ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ত্রিপুরা সিপাহীজলা জেলা বক্সনগর বিধানসভা কেন্দ্রের ভেলুয়ারচর এবং দয়ালহরি পাড়া এডিসি এলাকা। আজ দুপুরের দিকে স্থানীয় একটি ভোট কেন্দ্রের একেবারে সামনেই পর পর বোমা নিক্ষেপ করা হয় বলে । এই ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে এলাকা জনশূন্য হয়ে যায় । মুহূর্তের মধ্যেই বিজেপি এবং তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে শক্ত লাঠি নিয়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
#tripuranews #tripuraelection #election2026 #jbpnewsbangla #banglanews
Comments (0)
Please login to leave a comment.