📢 Ad

হাওড়ায় মোদি ঝড়, ভোটের প্রচারে হাওড়ায় খোদ প্রধানমন্ত্রী

Howrah, West Bengal, India, West Bengal
390 views • April 23, 2026
হাওড়ায় শক্তি প্রদর্শন Narendra Modi-র, রোড শোয়ে জনসমুদ্র আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার প্রচ হাওড়ায় শক্তি প্রদর্শন Narendra Modi-র, রোড শোয়ে জনসমুদ্র আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার প্রচারে নামল রাজনৈতিক দলগুলি। সেই আবহেই বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় নির্বাচনী প্রচারে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী Narendra Modi। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি হাওড়ার বালিতে পৌঁছন এবং বালি বিধানসভার প্রার্থী সঞ্জয় সিং ও উত্তর হাওড়ার প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে একটি বিশাল রেলিতে অংশগ্রহণ করেন। তার আগে তিনি Belur Math-এ পুজো দেন এবং মঠের প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ গ্রহণ করেন। সেখান থেকেই শুরু হয় রোড শো, যা গিয়ে শেষ হয় নতুন মন্দিরের কাছে। রাস্তার দু’ধারে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। এদিনের এই প্রচার কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কড়া। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তৎপরতায় গোটা এলাকা ছিল নিরাপত্তার বলয়ে ঘেরা। সব মিলিয়ে নির্বাচনের আগে এই রেলি হাওড়ার রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলল।

Comments (0)