📢 Ad

অভিষেককে ওপেন চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর, জগৎবল্লভপুরে রাজনৈতিক উত্তাপ,

Howrah, West Bengal, India, West Bengal
579 views • April 25, 2026
জগৎবল্লভপুরে রাজনৈতিক উত্তাপ, অভিষেককে ওপেন চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর আগামী ২৯শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন জগৎবল্লভপুরে রাজনৈতিক উত্তাপ, অভিষেককে ওপেন চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর আগামী ২৯শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রেও। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জোরকদমে চলছে প্রচার। কোথাও স্ট্রিট কর্নার, কোথাও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ—সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই আবহেই জগৎবল্লভপুরের একটি নির্বাচনী সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির প্রার্থী অনুপম ঘোষ। সভা থেকে তিনি সরাসরি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। অনুপম ঘোষ বলেন, “আগামী ৪ঠা মে দেখা যাবে হেলিকপ্টারের হাওয়ার জোর বেশি, নাকি মায়েদের আশীর্বাদের জোর বেশি।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলছে। একদিকে শাসক দলের উন্নয়নমূলক কাজের প্রচার, অন্যদিকে বিরোধীদের আক্রমণাত্মক অবস্থান—সব মিলিয়ে জগৎবল্লভপুরে ভোটের লড়াই যে যথেষ্ট জমজমাট হতে চলেছে, তা বলাই যায়। এখন দেখার, শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় এবং কার পক্ষে যায় এই কেন্দ্রের ভোটের ফলাফল।

Comments (0)