📢 Ad

ভোট মিটতেই রক্তাক্ত হাওড়ার ডোমজুড়

Howrah, West Bengal, India, West Bengal
526 views • May 1, 2026
ভোট মিটতেই রক্তাক্ত ডোমজুড়, বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই হাওড়ার ডোমজুড়ে ফের র ভোট মিটতেই রক্তাক্ত ডোমজুড়, বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই হাওড়ার ডোমজুড়ে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ডোমজুড় এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। গুরুতর জখম অবস্থায় নাজিমুদ্দিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, ভোট পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে বিরোধী কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ঘটনাটি রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে এবং দলের কেউ এর সঙ্গে যুক্ত নয়। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ডোমজুড়ের রাজনৈতিক পরিবেশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments (0)