📢 Ad
🚩 Report Video
বঙ্গ জুড়ে গেরুয়া ঝড়, গেরুয়া আবিরে রেঙে উঠল বাংলা
Howrah, West Bengal, India, West Bengal
429 views •
May 4, 2026
পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়, বিজেপির ঝড়ে পাল্টাল রাজনৈতিক সমীকরণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নজিরবিহীন ফলাফল। ২০৬টি আ
পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়, বিজেপির ঝড়ে পাল্টাল রাজনৈতিক সমীকরণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নজিরবিহীন ফলাফল। ২০৬টি আসনে বিপুল জয়লাভ করে রাজ্যে নতুন রাজনৈতিক ইতিহাস গড়ল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় উৎসবের আবহ, তার ব্যতিক্রম নয় হাওড়ার জগৎবল্লভপুরও।
এদিন দুপুর গড়াতেই জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। আবির খেলায় মেতে ওঠেন সমর্থকরা, বাজি ফাটানো থেকে শুরু করে মিষ্টিমুখ—সব মিলিয়ে যেন উৎসবের পরিবেশ। বহু জায়গায় বিজয় মিছিলও বের হয়, যেখানে অংশ নেন হাজার হাজার কর্মী-সমর্থক।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই জয় সাধারণ মানুষের পরিবর্তনের ইচ্ছার প্রতিফলন। দীর্ঘদিনের শাসনের পর মানুষ নতুন দিশা চেয়েছিল, আর সেই প্রত্যাশার ফলেই এই বিপুল জয় এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু সরকার পরিবর্তন নয়, রাজ্যের রাজনৈতিক সমীকরণেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে অনেকেই “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবেই দেখছেন।
Comments (0)
Please login to leave a comment.