📢 Ad

হারের পরেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব অব্যাহত হাওড়ায়

Howrah, West Bengal, India, West Bengal
286 views • May 12, 2026
হাওড়ার তৃণমূল নেতা শামিম আহমেদের বাড়িতে পুলিশের তল্লাশি, মিলল গোপন সুড়ঙ্গ ও বিলাসবহুল ঘর হাওড়ার শিবপুরের চড়া বস্তি এল হাওড়ার তৃণমূল নেতা শামিম আহমেদের বাড়িতে পুলিশের তল্লাশি, মিলল গোপন সুড়ঙ্গ ও বিলাসবহুল ঘর হাওড়ার শিবপুরের চড়া বস্তি এলাকায় হামলার ঘটনার তদন্তে তৃণমূল নেতা তথা হাওড়া পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী শামিম আহমেদ ওরফে ‘বড়ে’-র বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির নীচে ছিল একটি গোপন সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ পেরিয়ে পৌঁছনো যায় একটি বিশাল ‘সিংহদুয়ার’-এর সামনে। দরজা খুলতেই দেখা যায় অত্যন্ত বিলাসবহুল একটি গোপন ঘর, যেখানে মূল্যবান আসবাবপত্র ও আধুনিক সাজসজ্জা নজর কেড়েছে। এছাড়াও জানা গিয়েছে, গোটা বাড়ির সিসিটিভি নজরদারির নিয়ন্ত্রণও চলত ওই বিশেষ ঘর থেকেই। পুলিশের তল্লাশিতে উদ্ধার হওয়া এই গোপন ব্যবস্থার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জেবিপি নিউজ বাংলা। প্রশ্ন উঠছে, এত বিপুল বিলাসবহুল সামগ্রী ও গোপন অবকাঠামো তৈরির অর্থ এল কোথা থেকে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিবপুর হামলা মামলায় শামিম আহমেদ অন্যতম অভিযুক্ত বলেও জানা গিয়েছে।

Comments (0)