📢 Ad

বাজারে গিয়ে নিখোঁজ গৃহবধূ...

Shipahijola, tripura, india, Tripura
327 views • May 24, 2026
*বাজারের নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, ২ বছরের অবুঝ শিশুর কান্নায় হতাশাগ্রস্ত পিতা*! বাজারের নাম করে বাড়ি *বাজারের নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, ২ বছরের অবুঝ শিশুর কান্নায় হতাশাগ্রস্ত পিতা*! বাজারের নাম করে বাড়ি থেকে বের হয়ে গত দু’সপ্তাহ ধরে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ ওই গৃহবধূর নাম সোয়েল বর্মন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর থানার অন্তর্গত পশ্চিম নলছড় এলাকায়। এদিকে মা বাড়িতে না থাকায় দুই বছরের দুগ্ধপোষ্য শিশুসন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছে অসহায় পিতা। মায়ের জন্য অবুঝ শিশুটির অনবরত কান্নায় ভারী হয়ে উঠেছে পশ্চিম নলছড় এলাকার বাতাস। নিখোঁজ গৃহবধূর স্বামী বিমল নমঃ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৮ বছর আগে পশ্চিম নলছড়ের বাসিন্দা বিমল নমঃ-র সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোয়েল বর্মন। তাঁদের বর্তমানে ৮ বছরের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ৬ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ২ বছর। এই শিশুটি এখনও সম্পূর্ণভাবে মাতৃদুগ্ধের ওপর নির্ভরশীল। গত ৮ই মে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দিন প্রতিদিনের মতোই বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশ্যে বের হন গৃহবধূ সোয়েল বর্মন। কিন্তু, দীর্ঘ সময় পার হয়ে গেলেও গৃহবধূ আর বাড়ি ফিরে আসেননি। এরপরই উদ্বেগ ছড়ায় পরিবারে। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর নিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি অসহায় স্বামী বিমল নমঃ । কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত নিখোঁজ গৃহবধূর স্বামী বিমল নমঃ মেলাঘর থানার দ্বারস্থ হন এবং থানায় একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেন। তবে এটি সাধারণ নিখোঁজ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা স্বেচ্ছায় পলায়নের বিষয় লুকিয়ে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসহায় স্বামী বিমল নমঃ অত্যন্ত আকুল চিত্তে আবেদন জানিয়েছেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর স্ত্রীর সন্ধান পেয়ে থাকেন, তবে যেন অতি দ্রুত মেলাঘর থানা বা তাঁদের পরিবারের সাথে যোগাযোগ করেন। এখন দেখার, পুলিশ প্রশাসন কত দ্রুত এই গৃহবধূর সন্ধান মেলাতে পারে এবং অবুঝ শিশুটি ফিরে পায় তার মায়ের কোল।

Comments (0)