📢 Ad

স্যাণ্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, কোমড়ে দড়ি, হাওড়ায় অভিনব শাস্তি পুলিশের

Howrah, West Bengal, India, West Bengal
263 views • May 27, 2026
হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, কোমরে দড়ি — সাঁকরাইলে ধৃতকে নিয়ে নজিরবিহীন পুলিশি অভিযান হাওড়ার সাঁকরাইলে তোলা তোলার হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, কোমরে দড়ি — সাঁকরাইলে ধৃতকে নিয়ে নজিরবিহীন পুলিশি অভিযান হাওড়ার সাঁকরাইলে তোলা তোলার অভিযোগে গ্রেফতার হওয়া শাহিন মোল্লা ওরফে সানি-কে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচিত ছিল সে। গত ২৩শে মে পুলিশ তাকে গ্রেফতার করে এবং ২৪শে মে আদালতে পেশ করা হয়। আজ পুলিশি হেফাজতে কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশবাহিনীর নিরাপত্তার মধ্যে শাহিন মোল্লাকে সাঁকরাইলের বেলতলা এলাকা থেকে নলপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কোমরে দড়ি বাঁধা অবস্থায় হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিহিত অবস্থায় তাকে হাঁটতে দেখা যায়। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ ও তথ্য যাচাই করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় ভিড় জমে যায় সাধারণ মানুষের। বহু মানুষ মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করতে থাকেন। এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

Comments (0)