📢 Ad

আবারও স্বর্ণ ব্যবসায়ীর থেকে দুঃসাহসীক ছিনতাই হাওড়া ডোমজুড়ে

Howrah, West Bengal, India, West Bengal
222 views • March 19, 2026
দুঃসাহসিক ছিনতাইয়ে চাঞ্চল্য ডোমজুড়ের সলপে #jbpnewsbangla #news #banglanews #howrahnews ডোমজুড় থানার অন্তর্গত সলপ এলা দুঃসাহসিক ছিনতাইয়ে চাঞ্চল্য ডোমজুড়ের সলপে #jbpnewsbangla #news #banglanews #howrahnews ডোমজুড় থানার অন্তর্গত সলপ এলাকায় এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে সোনা ও রুপোর গহনা সমেত একটি ব্যাগ নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় দোকানের দরজায় তালা দেওয়ার মুহূর্তে আচমকাই এক দুষ্কৃতী এসে তাঁর কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। ব্যবসায়ীর দাবি, ব্যাগটিতে প্রায় ১০ লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে ব্যবসায়ীর পরিচিত কেউ জড়িত থাকতে পারে। কারণ, ব্যবসায়ী প্রতিদিন দোকান বন্ধ করার সময় সমস্ত গহনা ব্যাগে করে বাড়ি নিয়ে যেতেন—এই তথ্য আগে থেকেই দুষ্কৃতীদের জানা ছিল বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Comments (0)